দেহের ওজন বেড়ে গেলে মানুষের কতোই না চিন্তা! তাই অনেকেই ব্যবহার করে থাকেন বিভিন্ন ধরণের ওষুধ। গবেষকরা বলছেন, ওজন কমানোর এধরণের ওষুধের ব্যপারে আমাদের সতর্ক হওয়া উচিত। এসব ওষুধের মানুষের হার্ট বা হৃদযন্ত্রের উপর কোন বিরূপ প্রতিক্রিয়া আছে কিনা সে বিষয়ে তারা নিশ্চিত নন।
২০১২ সালে আমেরিকার ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন ওজন কমানোর জন্য দুটি ওষুধের অনুমোদন দেয়। একটি নাম হচ্ছে ‘বেলভিক’ (lorcaserin hydrochloride) ও অন্যটি হচ্ছে Qsymia (phentermine-topiramate)। দেখা গিয়েছে, এ ওষুধগুলো হয়তো ওজন হ্রাসে কিছুটা হলেও সাহায্য করে কিন্তু একইসাথে এদের রয়েছে মারাত্মক সব পার্শ্ব প্রক্রিয়া। যেমন-স্মৃতিশক্তিহ্রাস, মনোযোগের অভাব, দেহের অভ্যন্তরীন তরলে এসিডের মাত্রা বৃদ্ধি।১০ ফেব্রুয়ারি 2014
JAMA Internal Medicine এর সম্পাদকীয়তে এসব তথ্য দেয়া হয়। গবেষকরা জানান, হার্টের উপর এসব ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার সরাসরি কোন প্রমাণ না পাওয়া গেলেও ফেন্টারমাইন (দ্বিতীয় ওষুধটির উপাদান) নামের উপাদানের মানুষের হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়ার ক্ষমতা রয়েছে। এর আগেও বেশ কিছু ওজন কমানোর ওষুধ বাজার থেকে প্রত্যাহার করে নেয়া হয় কারণ এসব ওষুধ হৃদরোগ ও মস্তিষ্কের রক্তক্ষরণের ঝুঁকি সৃষ্টি করে বলে আশঙ্কা তৈরি হয়।



No comments:
Post a Comment