একটি পরিষ্কার ও ঝকঝকে বাথরুম ঘরের শোভা বাড়িয়ে দেয় বহু গুনে। বাথরুম পরিষ্কার থাকলে যে কেউ সেটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সেই সঙ্গে ঘরের মানুষজনের রুচি বোধ ও প্রকাশ পায় বাথরুমের সৌন্দর্য্য ও পরিচ্ছন্নতার মাধ্যমে।
নিজের বাড়ির বাথরুম গুলোর দিকে একটুখানি নজরদারি করলেই বাথরুম গুলোকে রাখা যায় সুন্দর ও ঝকঝকে। আসুন জেনে নেয়া যাক পরিষ্কার ও ঝকঝকে বাথরুমের জন্য কিছু পরামর্শ।
- প্রতিদিন হালকা গরম পানিতে গুড়া সাবান মিশিয়ে বাথরুমের মেঝে মুছে ফেলুন। এতে বাথরুমের মেঝে ঝকঝকে থাকবে।
- বাথরুমে সব সময় সাদা টাওয়েল ব্যবহার করুন। প্রতি ২/৩ দিন ব্যবহারের পরেই গরম পানিতে কাপড় ধোয়ার সোডা মিশিয়ে টাওয়েল গুলো ধুয়ে পরিষ্কার করে ফেলুন। তাহলে ধবধবে সাদা থাকবে সেগুলো।
- বাথরুম থেকে অব্যবহৃত শ্যাম্পু, সাবান, হ্যান্ড ওয়াশ, কন্ডিশনার ও অন্যান্য অপ্রয়োজনীয় বোতল ফেলে দিন।
- সাবান দানি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন কয়েকদিন পরপরই। নাহলে সেটাতে সাবান লেগে ময়লা হয়ে থাকে যা অস্বাস্থ্যকর।
- প্রতি এক বছর পর পর বাথরুম পরিষ্কার করার ব্রাশ বদলে ফেলুন। এগুলো পুরানো হয়ে গেলে বাথরুম ঠিক মত পরিষ্কার হয় না।
- টাইলসের ফাঁকের ময়লা পরিষ্কার করতে প্রথমে বাথরুমের মেঝে ভিজিয়ে নিন। এরপর পুরানো টুথব্রাশে একটু গুড়া সাবান লাগিয়ে ভালো করে ঘষে নিন টাইলসের ফাঁকে আটকে থাকা ময়লা গুলো। এরপর হালকা গরম পানি দিয়ে বাথরুম ধুয়ে ফেলুন।



No comments:
Post a Comment